যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে আঘাত হানে শক্তিশালী এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার নিকোলস্কি এলাকা থেকে প্রায় ৭৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension