যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উসকানি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার হঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং আঞ্চলিক নিরাপত্তা খর্ব বলে অভিযোগ করেছে চীন। তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার পর চীন এই অভিযোগ করেছে।

মঙ্গলবার চীন সেনাবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা এবং যুক্তরাষ্ট্রের উসকানি ও হুমকি মোকাবেলায় চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে মঙ্গলবার মার্কিন সপ্তম নৌবহরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ ইউএসএস মিলিয়াস পরিচালনা করা হয়েছে। রুটিন কাজের অংশ হিসেবে এটা করা হয়েছে। মার্কিন নৌবহরের সদর দপ্তর জাপানে অবস্থিত।

মার্কিন নৌবহরের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার মধ্য দিয়ে সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কয়েকদিন পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনা করা হলো। ওই সম্মেলনে তাইওয়ান ইস্যুতে দুই প্রেসিডেন্টের মধ্যে তর্কবিতর্ক হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension