
বিনোদনযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিক শিল্পী চার্লি প্রাইড করোনায় মারা গেলেন
করোনার সংক্রমণে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গীত জগতের অগ্রপথিক ৮৬ বছর বয়সী চার্লি প্রাইড।
করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক নানা জটিলতায় শনিবার টেক্সাসের ডালাসে তার মৃত্যু হয়।
১৯৬০ সালের দিকে ব্যাপক খ্যাতি লাভ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী।
গায়কীর স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড।
ষাটের দশকে তার গাওয়া ৫২টি গানই শীর্ষ ১০ গানের তালিকায় জায়গা করেছিল।
গত ১১ নভেম্বর কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
তখনই শেষ বারের মতো জনসম্মুখে এসেছিলেন তিনি।❐



