আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের গভীর রাতে প্রাইমারি স্কুলে গুলি, ২ কিশোর নিহত

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর একটি প্রাইমারি স্কুলে গুলি করে দুই শিশুকে হত্যা করা হয়েছে। মাত্র দিন কয়েক আগেই এই রাজ্যে ভয়াবহ এক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছিলো।

গত রোববার রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের এক বাড়িতে চালানো ওই বন্দুক হামলায় চারজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছিলেন। ওই বাড়িতে একটি ফুটবল ওয়াচ পার্টিতে আড়াল থেকে ওই হামলা চালানো হয়। এর মাত্র ৫ দিন পরই ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ফের হামলার ঘটনা ঘটলো।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, শনিবার দিনগত রাত দেড়টার অকল্যান্ডের ২৬ সাইল দূরের বে এরিয়া শহরের এক এলিমেন্টারি স্কুলের পার্কিং লটে গুলি করে দুই কিশোরকে হত্যা করা হয়। ওই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা খুবই বিরল।

শনিবার বেশ কয়েকজন বাসিন্দা ৯১১-য়ে ফোন দিয়ে সাহায্য চাইলে এই ঘটনা সামনে আসে। একটি স্কুলের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারা একটি ভ্যানের ভিতরে গুলিবিদ্ধ ১১ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে খুঁজে পায়। এদের মধ্যে ১৪ বছর বয়সী শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়েছিলো। আর হাসপাতালে নেয়ার পর মারা যায় অন্য শিশুটি। তবে এত রাতে পার্কিয়ে ওই দুই শিশু কি করছিল এবং তাদের সঙ্গে অন্য কেউ ছিল কি-না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।

তবে প্রতিবেশীরা জানান, তারা ঘটনাস্থল থেকে ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি বা বন্দুক হামলা কানো নতুন ঘটনা নয়। চলতি বছর এ নিয়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪৫টি স্কুল হামলার ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে সিএনএন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension