যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সৌদির সঙ্গে ব্যবসা করায় বারণ

সৌদি আরবে এ সপ্তাহে ‘ডিভোস ইন দ্য ডেজার্ট’ বা মরুভূমিতে ভালোবাসা নামে একটি ব্যবসায় সম্মেলন হতে যাচ্ছে।

এ সম্মেলন ঘিরে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি একটি আহ্বান রেখেছে বাইডেন প্রশাসন।

সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন ব্যবসায়ী নেতাদের ওই সম্মেলনে অংশ না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। খবর আল-আরাবিয়ার।

এতে বলা হয়, সম্প্রতি মস্কোর সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতার জন্য বাইডেন প্রশাসন সৌদি আরবকে আর সহযোগিতা করতে চায় না।

এ কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আর সৌদি আরবে গিয়ে ব্যবসা করতে বারণ করছে বাইডেন সরকার।

ওপেক প্লাসের অন্যতম সদস্য সৌদি আরবকে তেল উৎপাদন না কমানোর অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কিন্তু ওপেক প্লাসের আরেক প্রভাবশালী সদস্য রাশিয়ার চাপে বাইডেনের সেই অনুরোধ রাখতে পারেনি সৌদি আরব।

এর পর থেকেই রিয়াদের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বাইডেন প্রশাসনের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension