প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হালিম ধানিদিনা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন হালিম ধানিদিনা। তিনি ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হয়েছেন। সম্প্রতি আদালতের আপিল বিভাগের উচ্চ পদে তাকে এ পদোন্নতি দেয়া হয়। তার এ নিয়োগ ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক ঘটনা হিসাবে বিবেচনা করছেন স্থানীয়রা।

হালিমের জন্ম আমেরিকার শিকাগোতে। তবে তার মা বাবা দুইজনই ভারতীয়। বিয়ের পর তারা ভারতের গুজরাট থেকে প্রথমে পূর্ব আফ্রিকায় স্থনান্তরিত হন। এরপর সেখান থেকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

হালিম বলেন, ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম হিসেবে নিযুক্ত হওয়ার বিষয়ে আমি খুব বেশি চিন্তা করিনি এবং তা আশা কিংবা কল্পনাও করিনি। তার কৃতিত্বপূর্ণ পদোন্নতি ও নিয়োগের কারণে ক্যালিফোর্নিয়ার স্থানীয় মুসলমানরা বেশ খুশি হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension