আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি ফাতু বেনসৌদার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার এমন তথ্য দিয়েছেন।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের প্রেক্ষাপটে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

পম্পেও বলেন, আইসিসির এখতিয়ার, পরিপূরক ও সহযোগিতা বিভাগের প্রধান পাকিসো মোচোচোকোকে এ তালিকায় অন্তুর্ভুক্ত করা হয়েছে।

জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাকে অনুমোদন দিয়েছেন। এতে তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের অনুমোদন দেওয়া হয়েছে।

সাংবাদিকদের পম্পেও বলেন, আজ আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছি। কারণ দুঃখজনকভাবে আইসিসি আমেরিকান নাগরিকদের নিশানা বানিয়ে আসছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বেনসৌদা ও পাকিসোকে সহায়তা করবেন, তাদেরও নিষেধাজ্ঞার আওতায় পড়ার ঝুঁকি রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

বলা হয়েছে, এটি বিচার প্রক্রিয়ায় আরেকটি মার্কিন হস্তক্ষেপ। আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তাদের প্রতি এই দমনমূলক পদক্ষেপ নজরিবিহীন। যা আদালতের প্রতি মারাত্মক আঘাতের শামিল।

পম্পেওর ঘোষণায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension