যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে এবার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ১

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের মধ্যে একজনের কাঁধে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গোলাগুলির এই ঘটনা ঘটে। স্থানীয় মরিস জেফ হাইস্কুলের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছিল ওই কনভোকেশন সেন্টারে। নিউ অরলিন্স পুলিশ বিভাগের প্রধান ডেপুটি সুপারিন্টেনডেন্ট ক্রিস্টোফার গুডলি এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিস্টোফার গুডলির ধারণা, দুই নারীর মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে এই গুলির ঘটনার সূত্রপাত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজন পুরুষ ও একজন বয়স্ক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে সবাইকে হাসপাতালে নেওয়া হলেও ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস। অন্যদের ক্ষতি করার ঝুঁকি তৈরি করে এমন ব্যক্তিরা যেন আগ্নেয়াস্ত্র সংগ্রহ বা বহন করতে না পারে সেটিও নিশ্চিতের তাগিদ দেন তিনি।

উল্লেখ্য, টেক্সাসের উভালদে অঞ্চলের রোব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার রেশ না কাটতেই লুইজিয়ানার স্কুলের অনুষ্ঠানস্থলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল। গত ২৪ মে টেক্সাসের ওই হামলার ঘটনায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension