যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনায় ১ দিনে ৩ হাজারের বেশী মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে প্রথমবারের মতো ৩ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়েছে।

আল কায়দার ৯/১১’র সেই ভয়াবহ হামলায়ও এত মানুষ একদিনে দেশটিতে মারা যায় নি।

জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৪ জন মারা গেছেন। গেল সপ্তাহে মারা যান ২ হাজার ৮৮৫ জন।

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ ৬ হাজারেরও বেশী রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি আছেন।

দেশটির অনেক রাজ্যের হাসপাতাল রোগীতে প্রায় উপচে পড়েছে। লোকজন অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ ও বড় ধরনের জনসমাবেশ না এড়ালে আসছে সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

‘থ্যাংস গিভিং’-এর ছুটির সময় লোকজন অসাবধান হওয়াতেই ফের সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

করোনা নিয়ন্ত্রণে দেশটি ফাইজারের ভ্যাকসিন জরুরী মূল্যায়নে অনুমোদন দিয়েছে। এই কোম্পানির ভ্যাকসিন ব্রিটেনের পর বুধবার কানাডাও অনুমোদন করেছে।

এর আগে রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি মানে নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের অধিকাংশ দেশ। কারণ ওই সময় রাশিয়ান টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানা ছিল না।

ফাইজার ইতোমধ্যে তাদের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে। কোম্পানিটির দাবী, ভ্যাকসিন ৯০ শতাংশের বেশী কার্যকর।

এখন পর্যন্ত ৬টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায় নি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension