যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৬০ লাখ ছাড়াল

কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোজ আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

রয়টার্সের জরিপ অনুযায়ী রোববার দেশটি দুঃখজনক এ ফাইলফলক পার করেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এমনটি জানানো হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে যুক্তরাষ্ট্রে ৬০ হাজারের বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এটিই দেশটিতে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

গত এক দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস থেকেই ২০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে করোনার এমন পরিস্থিতির মধ্যে স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিতে চাইছে হোয়াইট হাউজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে, বৈশ্বিক মহামারি হলেও যুক্তরাষ্ট্র একটি ভালো অবস্থায় আছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension