প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গুলি করে ভারতীয় বাবা-মেয়েকে হত্যা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি দোকানে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বাবা-মেয়ে। তারা মূলত ভারতের গুজরাটের মেহসানার বাসিন্দা। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) ৫৬ বছর বয়সি প্রদীপ প্যাটেল এবং তার ২৪ বছর বয়সি মেয়ে উর্মিকে জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন নামে এক ব্যক্তি গুলি করে হত্যা করে। প্রদীপ ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন উর্মি শনিবার (২২ মার্চ) মারা যান।

পুলিশ হোয়ার্টনকে গ্রেফতার করেছে। তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

প্রদীপ মেহসানার কানোদা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এবং তার পরিবার ২০১৯ সালে ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি দোকান পরিচালনা করতেন। গত চার মাস আগে বর্তমান দোকানের দায়িত্ব নেন।

প্রদীপের পরিবারে স্ত্রী, বিবাহিত দুই মেয়ে এবং কানাডায় বসবাসকারী এক ছেলে রয়েছে।

প্রদীপের কাকা চান্দু প্যাটেল বলেন, ‘২০ মার্চ ভোর ৫টায় দোকানটি খুলতেই এক ব্যক্তি ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension