প্রধান খবরপ্রবাস

যুক্তরাষ্ট্রে ‘নিরপরাধ’ বাংলাদেশি অধ্যাপক গ্রেপ্তার

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:যুক্তরাষ্ট্রে ‘নিরপরাধ’ এক বাংলাদেশি অধ্যাপককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ (আইসিই)। তার নাম সৈয়দ আহমেদ জামাল। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ক্যানসাস রাজ্যের লরেন্স শহরে গত ১৮ বছর ধরে শিক্ষকতা করছেন জামাল। তিনি ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বিয়ে করে স্ত্রীকে নিয়ে এসেছেন। তার তিন সন্তানের সবারই জন্ম সেখানেই।

সোমবার ওয়াশিংটন পোস্ট জানায়, গত বুধবার গ্রেপ্তারের সময়ে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ জামাল। কিন্তু আইসিই তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন তিনি।

তবে ওই অধ্যাপকের পরিবার দাবি, পুলিশের কাছে জামালের অপরাধের কোনো তথ্য নেই। গ্রেপ্তারের সময়ে জামালের কাছে যুক্তরাষ্ট্রে কাজের অস্থায়ী অনুমতিপত্র ছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে, সৈয়দ জামালের বিষয়টিই প্রমাণ করে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ নিরপরাধদেরও গ্রেপ্তার করছে।

এদিকে সৈয়দ জামালের বিষয়ে তার স্বজনরা এরইমধ্যে আইসিইর কাছে পুনর্বিবেচনার আবেদন করেছে। তবে এখনও কোনো জবাব পাওয়া যায়নি সংস্থাটির কাছ থেকে।

২০১৬ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বের করে দেয়ার কথা বলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension