প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

রূপসী বাংলা ডেস্ক: স্ত্রীসহ পাঁচজনকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন এক মার্কিন যুবক। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেকার্সফিল্ডে এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকার কাউন্টি শেরিফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

ওই অঙ্গরাজ্যের কের্ন কাউন্টি এলাকার শেরিফ ডনি ইয়ংব্লাড জানান, বুধবার ওই ব্যক্তি বেকার্সফিল্ডের ট্রাক কোম্পানিতে ঢুকে প্রথমে তার স্ত্রী এবং এক পুরুষকে গুলি করে হত্যা করে। কোম্পানি থেকে বের হয়ে এরপর ওই কোম্পানির আরো একজনকে ধাওয়া করেন এবং এক দোকানের সামনে ফেলে প্রকাশ্যে তাকে খুন করেন।

পরে তিনি এলাকার এক বাড়িতে ঢুকে আরো দুই ব্যক্তিকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেন। এরপর এক নারীর কাছ থেকে গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় শেরিফের এক ডেপুটি তার পথরোধ করে দাঁড়ান। তখন একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন ঘাতক নিজেও । তবে গাড়ি ছিনতাইয়ের সময় গাড়ির মালিক ওই নারী এবং তার বাচ্চাকে হামলা করেননি তিনি।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি কি কারণে এতগুলো মানুষকে খুন করলেন জানা যায়নি সেটিও। এই সিরিজ হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension