যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের শিকার হয়ে করোনায় চিকিৎসকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বর্ণ বৈষম্যের শিকার হয়ে করোনাক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসক মারা গেছেন। মৃত্যুর আগে এক ভিডিওতে তিনি প্রকাশ করেন, বর্ণ বৈষম্যের কারণে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয় নি।

ডা. সুসান মুর নামে ৫২ বছর বয়সী ওই চিকিৎসক অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসের বাসিন্দা।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের শয্যায় শুয়ে থাকা অবস্থায় একটি ভিডিও ধারণ করেন ৫২ বছর বয়সী ডা. মুর। সেখানে তিনি উন্নত সেবার জন্য আবেদন জানান।

৪ ডিসেম্বর পোস্ট করা ওই ভিডিওতে তিনি বর্ণনা করেন, কীভাবে তার ব্যথাকে গুরুত্ব দেয় নি শ্বেতাঙ্গ চিকিৎসক। ব্যথার কারণে তিনি তখন কান্না করছিলেন এবং তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা শুরু হয়েছিল।

করোনাক্রান্ত এ নারী চিকিৎসক বলেন, তিনি (কর্তব্যরত চিকিৎসক) আমার ফুসফুস পর্যন্ত পরীক্ষা করে দেখেন নি। তিনি একবারও আমার স্পর্শ করেন নি।



 

যুক্তরাষ্ট্রে বরাবরই বর্ণ বৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গরা। যার জেরে চলতি বছর দেশটি টানা বর্ণবাদবিরোধী আন্দোলনে কেঁপে ওঠে। এরপরেও মহামারিতে বর্ণ বৈষম্যের শিকার হচ্ছেন কৃষ্ণাঙ্গরা। ভাইরাসটিতে তাদের মৃত্যুর সংখ্যাও বিপুল।

এদিকে চিকিৎসা সেবা দিতে বর্ণ বৈষম্যের অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা রোগীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তবে নির্দিষ্টভাবে কোনো রোগের নাম উল্লেখ করে নি।

মৃত্যুর সময় ১৯ বছর বয়সী এক ছেলে ও মা-বাবাকে রেখে যান ডা. মুর। পরিবারটিকে আর্থিক সহায়তা দিতে ‘গো ফান্ড মি’ নামে একটি পেইজ কাজ করছে। যাদের কাছে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ডলারের বেশী অর্থ সংগ্রহ হয়েছে।

শুরু থেকে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৯১ লাখের বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার।❐

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension