যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে শঙ্কার কালো ছায়া

বাইডেন প্রশাসনকে ঘিরে বেশ কয়েকদিন আগেও যে আশাবাদ ভোটারদের মধ্যে ছিলো, তা ক্রমশ ফিকে হয়ে আসায় আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের হাতছাড়া হয়ে যেতে পারে- এমন আশঙ্কায় প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা।

কংগ্রেসের কোনো একটি কিংবা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার অর্থ বাইডেনকে তার মেয়াদের শেষ দুই বছর ব্যাপক চাপে থাকতে হবে। খবর এপি, রয়টার্সের।

সিনেটের যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোতে কয়েক মাস আগে করা জনমত জরিপেও ডেমোক্র্যাটদের ভালো ব্যবধানেই এগিয়ে থাকতে দেখা যাচ্ছিলো। কিন্তু উচ্চ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ ভোটারদের বড় অংশ রিপাবলিকানদের দিকে হেলে পড়ায় এখনকার জরিপগুলো ভোটের ফল উল্টে দেয়ার ইঙ্গিত দিচ্ছে।

বাইডেন ও তার অনেক মিত্র-উপদেষ্টারা চলতি বছরের শুরুতেও মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দখল ডেমোক্র্যাটরা ধরে রাখতে পারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন, অথচ এখন এই কক্ষের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা প্রকট হয়েছে বলে জানাচ্ছে ফাইভথার্টিএইটসহ একাধিক জনমত জরিপ বিশ্লেষক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension