
যুক্তরাষ্ট্রে ২ পুলিশ কর্মকর্তার ওপর চোরাগোপ্তা হামলা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কম্পটন শহরে দুই পুলিশ কর্মকর্তার ওপর চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলি চালিয়ে তাদের গুরুতর আহত করা হয়।
শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়।
এতে বলা হয়, টহল গাড়িতে বসে থাকার সময় একজন পুরুষ ও একজন নারী পুলিশ কর্মকর্তা বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন। তাদের দুইজনের শরীরেই একাধিক গুলি বিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
Update: One male deputy and one female deputy were ambushed as they sat in their patrol vehicle. Both sustained multiple gunshot wounds and are in critical condition. They are both currently undergoing surgery. The suspect is still at large.
— LA County Sheriffs (@LASDHQ) September 13, 2020
রয়টার্স জানায়, এ ঘটনার ভিডিওতে এক ব্যক্তিকে পুলিশ কর্মকর্তাদের গাড়ির কাছে গিয়ে গুলি ছুড়ে পালিয়ে যেতে দেখা যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, জানোয়ার, তার অবশ্যই কঠিন শাস্তি হবে!
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে দায়িত্বে থাকা অবস্থায় প্রায় ৪৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে আট জনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়।
শনিবারের ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে যে হাসপাতালে রাখা হয়েছে তার সামনে একদল লোককে পুলিশ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানায়, বিক্ষোভকারী দলটি হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বারও আটকে রেখেছে।
তবে ওই দুই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে আহত দুইজনের মধ্যে নারী কর্মকর্তার বয়স ৩১ বছর এবং পুরুষ কর্মকর্তার বয়স ২৪ বছর।❐



