ভারত

অমিত শাহ আবারও হাসপাতালে ভর্তি

করোনা থেকে মুক্তির দুই সপ্তাহ পর আবারও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি শিবিরে।

অমিত শাহর আরোগ্য কামনা করে একাধিক বিজেপি নেতা-নেত্রীরা মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিভিন্ন বার্তা দিয়েছেন।

করোনা থেকে সুস্থ হওয়ার দুই সপ্তাহ পর আবারও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আনন্দবাজারের খবরে বলা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য শনিবার রাতে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (এমস)-এ ভর্তি করানো হয়েছে। যদিও এমসের তরফে জানানো হয়েছে, কোভিড পরবর্তী শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সপ্তাহ দু’য়েক আগে এমস থেকেই ছাড়া পেয়েছিলেন অমিত। কোভিড পরবর্তী চিকিৎসার জন্য সেখানে ভর্তি ছিলেন তিনি।

আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার রাত ১১টার দিকে তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এর পর রাতেই অমিতকে এমসে নিয়ে যাওয়া হয়।

তবে এ দিন সকালে এমসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড চিকিৎসার পর গত ৩০ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নয়াদিল্লির এমস থেকে ছেড়ে দেওয়া হয়। সে সময়কার পরামর্শ অনুযায়ী, সংসদের অধিবেশনের আগে পুরোপুরি মেডিক্যাল চেকআপের করাতে তাকে এক-দু’দিনের জন্য এখানে ভর্তি করানো হয়েছে।’ এমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension