আন্তর্জাতিকপ্রধান খবরবাংলাদেশযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সঙ্কটে উদ্বিগ্ন সেতুমন্ত্রীর যুদ্ধে না জড়ানোর আহ্বান

কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চলমান সঙ্কটে তিনি দুই দেশকে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে আহ্বান জানাব তারা যেন এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে সরে আসে।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেক্ষেত্রে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার দূতাবাসের মাধ্যমে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, ৩ অক্টোবর বাগদাদ বিমানবন্দরে মার্কিন গুপ্তহত্যার শিকার হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ওইদিন পেন্টাগনের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়। এর প্রতিক্রিয়ায় বাগদাদে মার্কিন ঘাটিতে হামলা চালায় ইরান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension