Uncategorized

যুক্তরাষ্ট্র কখনও ‘ব্যানানা রিপাবলিক’ নয়: পম্পেও

পদত্যাগী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার কড়া সমালোচনা করে বলেছেন, ‘ক্যাপিটলে দাঙ্গাবাজদের হামলা যুক্তরাষ্ট্রকে ‘ব্যানানা রিপাবলিক’ হিসেবে ধারণা দেবে। কিন্তু আমাদের দেশ কখনো ‘ব্যানানা রিপাবলিক’ হতে পারে না।’

নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি ঘোষণার জন্য স্থানীয় সময় বুধবার ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চলমান যৌথ অধিবেশনে ট্রাম্প সমর্থকদের হামলা চালায়।

এ ঘটনায় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাশাপাশি অনেক বিদেশি নেতাও এর সমালোচনা করেছেন।

ওই সহিংস হামলার ঘটনায় পম্পেও এবং ট্রাম্পের অপর দুই মন্ত্রী পদত্যাগ করেছেন।

ট্রাম্পের একসময়ের অনুগত পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, ‘এই হামলা যুক্তরাষ্ট্রকে ব্যানানা রিপাবলিক এবং এর গণতন্ত্র সম্পর্কে ভুল ধারণা দেবে।’

তিনি টুইটারে লিখেছেন, ‘রাজনৈতিকভাবে অস্থিতিশীল ব্যানানা রিপাবলিকে দাঙ্গাবাজদের সহিংসতা ক্ষমতার চর্চা নির্ধারণ করে। যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা দাঙ্গাবাজদের হটিয়ে দিয়েছে যাতে জনপ্রতিনিধিরা আইন এবং সাংবিধানিক সরকারের বিধি অনুযায়ী ক্ষমতার চর্চা করতে পারেন।’

বুধবার এক বিবৃতিতে জর্জ বুশ ‘বেপরোয়া আচরণের’ সমালোচনা করে বলেন, ‘রিপাবলিকান দলের সদস্যরা বিদ্রোহের উসকানি দিয়েছেন। ব্যানানা রিপাবলিকেই এভাবে নির্বাচনী ফলাফল বিতর্কিত হয়, আমাদের ডেমোক্রেটিক রিপাবলিকে নয়।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension