বাংলাদেশ

যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে ৩ মামলা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: রাজধানীর ঠিকাদারির মাফিয়া গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দিয়ে তাকে রাজধানীর গুলশান থানা পুলিশের হাতে তুলে দিয়েছে র‌্যাব।

শনিবার বিকেল ৩টার দিকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব।

গুলশান থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) কামরুজ্জামান বলেন, র‌্যাব ৩টি অভিযোগ দিয়েছে। এরমধ্যে একটি মাদক বিরোধী আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। কার্যালয়ের ভেতর থেকে বিদেশি মুদ্রা, মদ, একটি আগ্নেয়াস্ত্র, মাদক, নগদ অর্থ, ২০০ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।

পাশাপাশি ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার এবং ৭৫২ সিঙ্গাপুরি ডলার সেখানে পাওয়া গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension