
‘যৌনহয়রানির অভিযোগকারী অ্যান্ড্রু ইয়াংয়ের পক্ষে’
স্কট স্ট্রিংগার দাবি করেছেন,তার বিরুদ্ধে যৌনহয়রানির অভিযোগকারী অ্যান্ড্রু ইয়াংয়ের পক্ষ হয়ে কাজ করছে।
শুক্রবার, শহর নিয়ন্ত্রক এবং মেয়র প্রার্থী স্কট স্ট্রিংগার তার বিরুদ্ধে আনীত যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করার পক্ষে একটি নতুন বিষয়ের অবতারণা করেছেন। স্কটের ক্যাম্পেইন সম্প্রতি অভিযোগকারী জিন কিম সম্পর্কে তথ্য প্রমাণ প্রকাশ করেছে যেখানে জিন কিম স্কটের প্রতিদ্বন্দ্বী একজন মেয়র প্রার্থীর পক্ষে পিটিশন স্বাক্ষর সংগ্রহ করেছেন।
ইলেকশন বোর্ডের রেকর্ড অনুযায়ী, কিম এ বছর জুন মাসে ডেমোক্র্যাটিক প্রাইমারি ব্যালটে নাম প্রকাশ নিশ্চিত করতে অ্যান্ড্রু ইয়াং এবং অন্য আরও তিন জন ব্যালট প্রার্থীর স্বাক্ষর সংগ্রহ করেছেন।
সাম্প্রতিক যৌনহয়রানির অভিযোগ স্ট্রিংগারের মেয়র পদে প্রচারণার মূল ধরে ঝাঁকিয়ে দেওয়ার পরে এই তথ্য যেন তার দলকে হঠাৎ কিনারায় পৌঁছে দিল।
তারা কিমের অ্যাটর্নি প্যাট্রিসিয়া প্যাস্টরের দেওয়া বিবৃতি, যেখানে প্যাট্রিসিয়া, কিমের সঙ্গে অন্য কোনও মেয়র প্রচারণার যোগাযোগ অস্বীকার করেছিলেন, সেই বিবৃতির প্রসঙ্গ উল্লেখ করেন।❐



