প্রধান খবরবাংলাদেশ

রওশন নয়, বিরোধীদলীয় নেতা এরশাদ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে বাদ দিয়ে এবার চেয়ারম্যান এরশাদকে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। একইসঙ্গে প্রজ্ঞাপনে জিএম কাদেরকে সংসদীয় বিরোধী দলের উপনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মানে গতবারের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তার গুরুত্বপূর্ণ পদ হারিয়েছেন।

আজ ৯ জানুয়ারি বুধবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল ঘোষণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংসদের স্পিকারকে চিঠি দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে তিনি প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে ঘোষণা দিতে বলেন।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে প্রধান বিরোধী দলীয় নেতা করা হয়েছিল। আর জিএম কাদেরকে সংসদীয় বিরোধী দলের উপনেতা করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension