প্রবাস

রবাসী সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুলের প্রয়ান।

রূপসী বাংলা ডেস্ক:হাকিকুল ইসলাম খোকন-বাপসনিউজ: জার্মান প্রবাসী বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলার ওয়েবনিউজ সম্পাদক ও বাংলাদেশের দৈনিক বাংলার সহকারী সম্পাদক আজহারুল ইসলাম বুলবুল গত ২৮’শে জুলাই,২০১৮ রোজ মঙ্গলবার জার্মানে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)মৃত্যুকালে স্ত্রী,দুই কন্যাসন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব,শুভাকাঙ্কী ও গুনগ্রাহী রেখে যান।আজহারুল ইসলাম বুলবুলে হঠাৎ প্রয়ানে দৈনিক বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক নড়াইল ২ আসনে আগামী নির্বাচনে জাতীয় সংসদ সদস্যপ্রার্থী বহু গ্রন্থপ্রনেতা শেখ জামাল ইউ আহমেদ সহ জার্মানী,ইউরোপ ও আমেরিকার প্রবাসী বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্ব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার,স্বজনদের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য ১৯৭৭ সালে স্বৈরশাসন বিরোধী আন্দোলনে আজহারুল ইসলাম বুলবুল সাংবাদিক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।নির্যাতনের শিকার আজহারুল ইসলাম স্বেচ্ছায় দেশত্যাগ করেন।কিশোরগন্জে জন্মগ্রহন করেন এবং পরিবারের সকলেই এখন স্থায়ীভাবে ঢাকা শহরের বাসিন্দা।আজহারুল ইসলাম বুলবুলের মৃত্যুতে একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension