যুক্তরাষ্ট্র

রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের

রমজান মাসে মুসলমানদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এ আহ্বান জানাল দেশটি। সম্প্রতি ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেয়ার প্রস্তাব করেছিলেন। খবর আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দেয়ার অনুমতি দেয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘যেহেতু এটি আল-আকসার সাথে সম্পর্কিত, আমরা অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে অনুরোধ করছি।’

তিনি আরো বলেন, ‘এটি শুধুমাত্র লোকেদের ধর্মীয় স্বাধীনতা দেয়ার বিষয় নয় বা নিজেদের প্রাপ্য অধিকার দেয়ার বিষয়ও নয়, এটি এমন একটি বিষয় যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম তীর বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করা ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ভালো নয়।’

এদিকে রমজান মাস শুরু উপলক্ষে আল-আকসা নিয়ে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের প্রথম দিনে আল-আকসা মসজিদে মিছিল নিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেছেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করার জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেয়া উচিত হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension