যুক্তরাষ্ট্র

রাশিয়ার জেনারেলদের হত্যা করতে গোয়েন্দা তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার জেনারেলদের লক্ষ্যবস্তু ও হত্যা করতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

রাশিয়ার সেনাদের গতিবিধি এবং এর ভ্রাম্যমাণ সামরিক সদর দফতরের অবস্থানের বিবরণ মার্কিন গোয়েন্দাদের কাছে ছিল বলে মনে করা হয়। ইউক্রেনীয় বাহিনী আক্রমণের সময় এই তথ্যগুলো তাদের সরবরাহ করা হয়েছিল। এই হামলার কারণেই নিহত হয় শীর্ষ রুশ জেনারেলরা।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, সংঘর্ষে ১২ জন শীর্ষ রুশ জেনারেল নিহত হয়েছেন। কারণ ধারণা করা হচ্ছে, রুশ সেনাদের নিম্ন মনোবল সিনিয়র অফিসারদের রণাঙ্গণে সম্মুখভাগে আসতে বাধ্য করেছে। কতগুলো হামলায় মার্কিন গোয়েন্দাদের সহায়তা ছিল সে ব্যাপারে অবশ্য কোনো তথ্য জানায়নি ইউক্রেনীয় কর্মকর্তারা।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছে, এ ধরনের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন জানান, ইউক্রেনকে ‘তাদের দেশ রক্ষা করতে’ এবং ‘রাশিয়ার জেনারেলদের হত্যা করার উদ্দেশ্য ছাড়াই’ যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension