যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব দেখতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, নিষেধাজ্ঞা না থাকলেও রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনতে দিল্লির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে মস্কোমুখী থেকে স্বেচ্ছায় মুখ ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন ব্লিঙ্কেন।

চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে একাধিক শুনানিতে রাশিয়া-ভারতের সম্পর্কের বিষয়টি সামনে আসে। শুনানিতে ইউক্রেনে সামরিক অভিযান সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোয় দিল্লির ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন ডেমোক্র্যাটিক সিনেটর।

সিনেট কমিটির পররাষ্ট্রবিষয়ক প্রধান বব মেননদেজ বলেছেন, রাশিয়া থেকে এখনো তেল কিনছে ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৪০০ অস্ত্র কিনছে। ইউক্রেন প্রসঙ্গে জাতিসংঘে ভোটদানে বিরত থাকছে।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, কেন আমরা সেসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছি না… যেসব দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে?

তিনি আরো বলেছেন, এমন কয়েকটি দেশ আছে, যারা রাশিয়ার তেলের মূল্য ছাড় দেওয়ার সুবিধা নিচ্ছে। আর তা শুধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সহায়তা করছে।

ডন নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension