ভারত

রাশিয়া থেকে কয়লা আমদানি বাড়িয়েছে ভারত

রাশিয়ার ওপর পশ্চিমাদের দেয়া বাণিজ্যিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার থেকে কয়লা আমদানি বাড়িয়েছে ভারত। কয়েক সপ্তাহ ধরে ৩০ শতাংশ মূল্যছাড়ে এসব কয়লা কিনছে দেশটি। ভারতের দুটি বাণিজ্যিক কোম্পানির বরাত দিয়ে ও হাতে পাওয়া সরকারি ডেটা পর্যালোচনা করে এমন তথ্য প্রকাশ করে রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি বাণিজ্যিক কোম্পানির কর্মকর্তাদের দেয়া তথ্যে ভিত্তিতে রয়টার্স বলছে, কয়লা এবং সংশ্লিষ্ট পণ্যের ক্রয় এক বছরে আগের একই সময়ের থেকে বুধবার পর্যন্ত ২০ দিনের মধ্যে ছয় গুণেরও বেশি বেড়েছে। অর্থের হিসাবে যা ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি।

ভারত রাশিয়া থেকে তেল আমদানিও অনেক বাড়িয়ে দিয়েছে। গত বুধবার পর্যন্ত ২০ দিনে দেশটি গত বছরের তুলনায় ৩১ গুণ বেশি তেল কিনেছে। অর্থের হিসাবে যা ২০২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি। এ বিষয়ে জানতে শনিবার রয়টার্স থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাশিয়ার ব্যবসায়ীরা পণ্যের মূল্য পরিশোধের বিষয়ে অনেক উদার এখন। তারা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে। তারা যে ছাড় দিচ্ছে সেটাও খুবই আকর্ষণীয়। ফলে রাশিয়া থেকে কয়লা আমদানি অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension