
রায়হানের খুনি এসআই আকবর গ্রেফতার
অবশেষে গ্রেফতার সিলেটে রায়হান হত্যার প্রধান হোতা আকবর।পালিয়ে থাকার ২৮ দিনের মাথায় সোমবার সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।
সীমান্তবর্তী কানাইঘাটের ডনা সীমান্ত থেকে গতকাল সোমবার তাকে গ্রেফতার করা হয়। তবে প্রথমে ভারতীয় এলাকায় খাসিয়াদের হাতে পাকড়াও হয় সে। বিজিবি হয়ে কানাইঘাট থানায় তাকে সোর্পদ করার পর কানাইঘাট থানা পুলিশ হয়ে সিলেট জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয় আকবরকে। সেখানে পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ। আকবরকে দেখতে সন্ধ্যা থেকে জেলা পুলিশ কার্যালয়ের সামনে ভিড় করেন উৎসুক জনতা। সেখানে ফাঁসির দাবিতে শ্লোগান মুখর হয়ে যায়।
আকবরকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়-একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধছেন কয়েকজন যুবক।
এক পর্যায়ে আকবর জানান সিনিয়র এক অফিসারের পরামর্শে পালান তিনি। তবে রায়হান হত্যা নিয়ে এ ভিডিও দ্বিমুখী বক্তব্যও দিয়েছেন তিনি। আকবর গ্রেফতারের মধ্যে দিয়ে মুখ রক্ষা হয়েছে সিলেট মেট্রো পুলিশের। এছাড়া গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সাথে সাক্ষাত করেছেন রায়হানের আত্মীয়-স্বজন।❐



