প্রধান খবরবাংলাদেশ

রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: চলতি অর্থ বছরে বিশ্বের রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ; এমন আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৩০ শতাংশে গিয়ে ঠেকবে।

১০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আজকের পত্রিকাগুলো দেখবেন, বিশ্বব্যাংক কখনও সাড়ে ছয় ভাগের ওপরে আমাদের প্রবৃদ্ধি হবে বলত না, এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে। বিশ্বব্যাংক সবসময় কনজারভেটিভলি এসটিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা।

অর্থমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, চলতি অর্থবছরে আমরা ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ (জিডিপি) অর্জন করতে পারব। এ বছরে আমাদের যে অর্জনটি হবে সারা বিশ্ব বলছে, এটা হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে আমাদেরটা হবে অর্থনৈতিক এলাকায় সর্বশ্রেষ্ঠ অর্জন।

এ সময় তাঁর পাশে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং সংসদ সদস্য সালমান এফ রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension