খেলা

রোহিতের সামনে গেইলের বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ক্যাপ্টেনের সঙ্গে বিরোধের মধ্যেই ভাইস-ক্যাপ্টেনের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি৷ শনিবার টি-২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু করছে ভারত৷ বিশ্বকাপের পর এটাই টিম ইন্ডিয়ার প্রথম সফর৷

কার্লোস ব্রাথওয়েটদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত৷ সিরিজের প্রথম দু’টি ম্যাচই হবে মার্কিন মুলুকে৷ ফ্লোরিডার লডারহিলে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামবে ‘মেন ইন ব্লু’৷ শুক্রবার রোহিতকে ছাড়ায় স্কোয়াডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক উস্কে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ অর্থাৎ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিরাট-রোহিত বিভাজন স্পষ্ট৷

বিতর্কের মধ্যেই রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রোহিত শর্মা৷ এদিন চারটি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ক্রিস গেইলের সর্বাধিক ছয় মারার রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়বে ‘হিটম্যান’৷ এই মুহূর্তে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে তিন নম্বরে রয়েছেন রোহিত৷ তাঁর আগে রয়েছেন ক্রিস গেইল ও মার্টিন গাপ্তিল৷ গেইল ১০৫টি এবং গাপ্তিল ১০৩ ছয় মেরেছেন৷ আর ১০২ ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে রয়েছেন রোহিত৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত৷ এই সিরিজে ক্যারিবিয়ান দলে নেই গেইল৷ বাঁ-হাতি ওপেনারকে ছাড়ায় ভারতের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ ফলে রোহিতের সামনে দারুণ সুযোগ৷ তিন ম্যাচের মধ্য আর চারটি ছক্কা হাঁকালেই গেইলকে টপকে যাবে ‘হিটম্যান’৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension