বাংলাদেশ

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পুলিশ ও র‍্যাব কর্মকর্তা প্রত্যাহার

র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৯ মে) র‍্যাব হেডকোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়।

র‍্যাবের সংশ্লিষ্ট সূত্র ফয়সালকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার থেকে আদেশটি কার্যকর হবে।

একই ঘটনায় ময়মনসিংহের নান্দাইল মডেল থানার এসআই নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মজিদ।

নিহত সুরাইয়া খাতুন (৫২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।

গত বৃহস্পতিবার রাতে সুরাইয়া খাতুনকে নান্দাইল থানার সামনে থেকে আটক করে ভৈরব র‌্যাব ক্যাম্পে আনার পর সকালে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। সুরাইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। পরিবারের অভিযোগ নির্যাতনে সুরাইয়ার মৃত্যু হয়েছে। অপরদিকে র‍্যাব জানায় হৃদরোগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension