
প্রধান খবরপ্রবাস
লন্ডনে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা
রূপসী বাংলা ডেস্ক:লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপ আওয়ামী লীগ। স্থানীয় সময় বেলা একটায় ওয়েস্টমিনিস্টারে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনের সাথে সাথে সভাস্থলে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। প্রধানমন্ত্রীকেও এসময় উৎফুল্ল দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য ও ইউরোপ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২৫তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে গত ১৭ এপ্রিল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



