প্রধান খবরযুক্তরাষ্ট্র

লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, ইতালি সফর বাতিল বাইডেন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের কারণে ইতালি সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানায়, ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ পদক্ষেপের মনোযোগ দিতে চান।

রয়টার্স জানায়, ইতালিতে বাইডেনের এই সফরের ঘোষণা ডিসেম্বরেই ঘোষণা করেছিল হোয়াইট হাউজ। তখন তারা জানিয়েছিল, বাইডেন ৯ থেকে ১২ জানুয়ারি ইতালি সফর করবেন আর এ সময় তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন।

কিন্তু বুধবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, আজ সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসার পরে প্রেসিডেন্ট বাইডেন সামনের দিনগুলোতে পূর্ণ ফেডারেল রেসপন্স তদারকির দিকে মনোযোগ দিতে তার আসন্ন ইতালি সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার সকালে বাইডেন ক্যালিফোর্নিয়া গিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়া ঐতিহাসিক দাবানলের বিরুদ্ধে লড়াইরত পুলিশ, দমকল ও জরুরি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অঙ্গরাজ্যটিতে একটি ‘বড় ধরনের বিপর্যয় চলছে’, এমন ঘোষণার অনুমোদন দিয়েছেন; জানিয়েছে হোয়াইট হাউজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড়। ঝড়ো বাতাসে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন। এখন পর্যন্ত ১৩ হাজার ৬০৯ একরেরও বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে প্রায় ৫ হাজার অবকাঠামো। আর ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের।

আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension