খেলা

লাঞ্চেই ম্যাচের রাশ ভারতের হাতে

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত৷ প্রথম দিনের মধ্যাহ্নভজের বিরতিতে ক্যারিবিয়ান শিবিরের তিনটি উইকেট তুলে নিয়ে চালকের আসনে টিম ইন্ডিয়া৷

বোলিং লাইনআপে একটিমাত্র বদল ঘটিয়ে দ্বিতীয় টেস্টে দল নামায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ তবে আপাতদৃষ্টিতে বদলটা সুখের হয়নি৷ মহম্মদ শামির পরিবর্তে টেস্ট ক্যাপ হাতে পাওয়া শার্দুল ঠাকুর অভিষেক ম্যাচের প্রথম দিনে মাত্র ১০টি বল করে চোট পেয়ে মাঠ ছাড়েন৷

যদিও তাঁর অভাব টের পেতে দেননি ভারতীয় স্পিনাররা৷ দুই ওপেনার কায়রন পাওয়েল ও ক্রেগ ব্রাথওয়েটকে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রাথমিক সাফল্য এনে দেন অশ্বিন-কুলদীপ জুটি৷ পরে উমেশ যাদব শাই হোপকে ছেঁটে ফেলার পরেই লাঞ্চ ব্রেক ঘোষণা করেন আম্পায়াররা৷ আপাতত প্রথম দিনের লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension