আন্তর্জাতিকভারত

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ৩টি নতুন রানওয়ে তৈরি করছে চীন

ভারতের লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অন্তত ৩টি নতুন রানওয়ে তৈরি করছে চীন। সেনা সূত্রে বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

খবরে বলা হয়েছে, চীনের হোতান বিমানঘাঁটির খুব কাছে রানওয়েগুলো তৈরি করছে বেইজিং। এছাড়া অস্ত্রের মজুদও বাড়িয়েছে তারা ।

অন্যদিকে লাদাখে নিয়ন্ত্রণ রেখার কাছে আরো সেনা কমান্ডো পাঠানো হয়েছে ভারতের পক্ষ থেকে। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোতান ঘাঁটি।

সেখান থেকে লাদাখের প্যাংগং সো-র ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার।

ভারতের অভিযোগ, সীমান্তজুড়ে সামরিক নির্মাণকাজ চালিয়ে নতুন নতুন এলাকা দখল করছে চীন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension