আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

লাদেনের ছেলের খবর দিলেই ১০ লাখ ডলার

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আল কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাকে ১০ লাখ ডলার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান প্রায় ৪৫ কোটি টাকা (৮৪২১৬০০১.২৪)।র

বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় হোয়াইট হাউজ।

লাদেনের এই ছেলেকে বহুদিন ধরেই খুঁজছে যুক্তরাষ্ট্র। কখনও জানা যায় যে সে পাকিস্তানে রয়েছে, কখনও বা আফগানিস্তানে, কখনও আবার ইরাকে। তবে হাল ছাড়েনি মার্কিন প্রশাসন।

গত বছর শোনা যায়, এই হামজা ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় অভিযুক্ত মহম্মদ অট্টার মেয়েকে বিয়ে করেছে।

যুক্তরাষ্ট্র মনে করছে, বাবা লাদেনের পর সন্ত্রাসের নতুন মুখ হয়ে উঠেছে লাদেন-পুত্র। আর এখন তার লক্ষ্য আমেরিকাকে রক্তাক্ত করা। আর তাই হামজা বিন লাদেনকে অনেকেই সন্ত্রাসের রাজপুত্র বলে থাকেন।

কিন্তু এখন হামজা কোথায়, সেটা কেউ জানে না। তার খবর জানাতে পারলেই মার্কিন সরকারের কাছ থেকে মিলবে এক মিলিয়ন পাউন্ড।

ট্রাম্প প্রশাসন মনে করছে, ২০১১ সালে হামজার বাবা লাদেনকে মার্কিন সেনারা যেভাবে খতম করেছিল, তার বদলা নিতেই হামজা মার্কিন মুলুকে আঘাত হানতে চাইছেন। এমন কাজ যাতে তিনি যাতে না করতে পারে তার জন্যই তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র, ঘোষণা করেছে বিপুল অঙ্কের পুরস্কার ।

২০১১ সালের মাঝামাঝি পাকিস্তানে প্রবেশ করে এবোটাবাদের একটি বাড়িতে ঢুকে পড়ে আমেরিকার বিশেষ বাহিনী। তাদের হাতেই মৃত্যু হয় লাদেনের।

বাবার মৃত্যুর পর সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন হামজা। ২০১৫ সালে প্রচারিত এক বার্তায় তিনি সিরিয়ার সমস্ত জঙ্গি সংগঠনকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন। তিনি মনে করেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারলে তবেই প্রতিশোধ নেয়া যাবে।

হামজা বিন লাদেন কোথায় আছে তা নিয়ে জল্পনার অন্ত নেই। একটা সময় মনে করা হত ইরানে নিজের মায়ের সঙ্গে থাকেন হামজা। সেখানেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল বলেও মনে করা হচ্ছে।

বছর খানেক আগে ইংল্যান্ডের একটি পত্রিকাকে হামজার এক আত্মীয় জানান, হামজা হয়ত আফগানিস্তানে আছে। সেখান থেকে আরও জানা যায় হামজার সঙ্গে মহম্মদ আট্টার মেয়ের বিয়ে হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension