আন্তর্জাতিক

লোহিত সাগরে প্রমোদতরীতে আগুন, নিখোঁজ ৩

মিসরের লোহিত সাগরে ভ্রমণের সময় ডুবুরিদের একটি প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন ব্রিটিশ পর্যটক নিখোঁজ হয়েছেন। এছাড়া ১২ জন ব্রিটিশসহ আরও ২৪ জনকে উদ্ধার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার (১১ জুন) বিবিসি জানিয়েছে, মারসা আলম শহরের উপকূলে হারিকেন নামের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন।

জানা গেছে, গত ৬ জুন বন্দর গালিব ত্যাগ করে প্রমোদতরীটি। আজ এটির ফেরার কথা ছিল। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ১৫ জন ব্রিটিশ যাত্রী, ১০ জন ক্রু এবং দুজন গাইড প্রমোদতরীটিতে ভ্রমণ করছিলেন।

লোহিত সাগরের প্রশাসন জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় ইঞ্জিন রুমে শর্ট সার্কিটের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে পাবলিক প্রসিকিউশন অফিসও তদন্ত শুরু করেছে।

মিসরের পররাষ্ট্র দপ্তর বলছে, তারা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সাহায্য করছে। একজন মুখপাত্র বলেছেন, ডুবুরিদের একটি প্রমোদতরীতে দুর্ঘটনার পর আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং ব্রিটিশ নাগরিকদের সাহায্য করছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension