আন্তর্জাতিক

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

বৈশ্বিক অস্থিরতার কারণে পাকিস্তানে পেট্রোলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি লিটার পেট্রোল ৩৮৯ দশমিক ১৪ রুপিতে বিক্রি হচ্ছে।

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে ‘ফুয়েল রিলিফ’ ব্যবস্থা চালু করেছে পাকিস্তান সরকার। এ পর্যন্ত দেশটির প্রায় ৫৯ লাখ ১০ হাজার নাগরিক এতে নিবন্ধন করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৬১ লাখ ৮০ হাজারের বেশি ফুয়েল রিলিফ টোকেন তৈরি হয়েছে।

এর মধ্যে ৪৭ লাখ ৯০ হাজার টোকেন ব্যবহার করে নাগরিকরা পেট্রোল কিনেছেন।
মোটরসাইকেল, রিকশা ও তিন চাকার যানবাহনের চালকদের জন্য দৈনিক পাঁচ লিটারের সীমা তুলে নেওয়া হয়েছে।

ভাড়া করা মোটরসাইকেল ও রিকশা ব্যবহারকারীদের ক্ষেত্রেও মালিকানার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
এ সুবিধার আওতায় রয়েছে মোটরসাইকেল, অটোরিকশা ও ৮০০ সিসি পর্যন্ত ছোট ব্যক্তিগত গাড়ি। কিউআর কোড ও টোকেনভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ইসলামাবাদে পরীক্ষামূলক কার্যক্রম শেষে দেশজুড়ে ‘ফুয়েল রিলিফ’ চালু করে পাকিস্তান।

সূত্র: ডন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension