প্রধান খবরবাংলাদেশ

শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে পাঁচজনকে গুলি করে হত্যা

রূপসী বাংলা ডেস্ক:রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে পাঁচজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শক্তিমান চাকমার শেষকৃত্যে অংশ নিতে একটি খোলা জিপে কয়েকজন নানিয়ারচর যাচ্ছিলেন। জিপটি বেতছড়ি এলাকায় এলে সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও দুইজন। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে গণতান্ত্রিক ইউপিডিএফের আহ্বায়ক তপন চাকমা রয়েছেন বলে জানা গেছে। হতাহত বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এই হত্যাকাণ্ডের পর আতঙ্কে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর বিকালে এই সড়কে যান চলাচল শুরু হয়।

মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি ঢাকাটাইমসকে পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা কার্যালয়ে আসার সময় দুর্বৃত্তের গুলিতে মারা যান নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension