প্রধান খবরবাংলাদেশ

শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের পেটাল পুলিশ

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)। তারা ইবতেদায়ি শিক্ষক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো হামলা হয়নি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension