
শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সমন্বয়ের গঠিত আহ্বায়ক কমিটির সভায় শেষে এ তথ্য জানান ছাদেকুল আরেফিন।
ছাদেকুল আরেফিন বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে কোনো ফি নেওয়া হবে না। পরে যাচাইয়ের মাধ্যমে যারা দ্বিতীয় ধাপে নির্বাচিত হবে, তারা ৫০০ টাকা আবেদন ফি প্রদানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।’
ছাদেকুল আরেফিন আরো বলেন, ‘পরীক্ষায় বসার ক্ষেত্রে পরীক্ষার্থীদের অপশন দেওয়া হবে, সে কোথায় বসতে চায়। তার কাছের বিশ্ববিদ্যালয়ের এমন ২০টি অপশন থাকবে। ২০টি অপশন অনুযায়ী তাদের ওই কেন্দ্রে বসতে দেওয়া হবে।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন। বলেন, ‘আমরা কোনও শিক্ষার্থীকে আবেদনের যোগ্যতা থেকে বঞ্চিত করতে চাই না। আমরা চাই এবার যেন সবাই আবেদন করতে পারেন। সে জন্য আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে ৭ পয়েন্ট লাগবে। কমার্সের ক্ষেত্রে সাড়ে ৬ এবং আর্টসের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে।’❐



