আন্তর্জাতিক

শীর্ষ কমান্ডারকে সরিয়ে দিলেন ভ্লাদিমির পুতিন

ইউক্রেন আক্রমণকারী বাহিনীর কমান্ডার পদ থেকে সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ শীর্ষ কমান্ডারকে মাত্র তিন মাস আগে দায়িত্ব দেয়া হয়েছিল। খবর বিবিসি।

মস্কো থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত এই যুদ্ধে এখন নেতৃত্ব দেবেন চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক হামলার তদারকিতে ছিলেন নতুন দায়িত্বপ্রাপ্ত গেরাসিমভ।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে একের পর এক পরাজয়ের মুখে পড়েছে রুশ। পূর্ব ইউক্রেনে অগ্রগতি ঘটছে দাবির মাঝেই শীর্ষ পদে এই রদবদল ঘটল।

২০১২ সাল থেকে শীর্ষ পদে রয়েছেন জেনারেল গেরাসিমভ। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রুশ চিফ অব জেনারেল স্টাফদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

সিরিয়ায় রুশ অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ আগের যুদ্ধগুলোর কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে অভিহিত জেনারেল সুরোভিকিন এখন ডেপুটির দায়িত্ব পালন করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension