
আন্তর্জাতিক
শুধু মাস্কে নগ্নতা ঢেকে লন্ডনের ব্যস্ততম রাস্তায়
লন্ডন: শুক্রবার (২৪ জুলাই) মধ্য লন্ডনের সবচেয়ে জনপ্রিয় বানিজ্যিক এলাকার রাস্তায় এক ব্যক্তি শুধুমাত্র একটি মাস্ক দিয়ে তার নগ্নতা ঢেকে পায়ে হেঁটে পথচারীদের বিস্মিত ও হতবাক করে দেন।
লোকটি হালকা নীল মাস্কটি ছাড়া সম্পূর্ণ নগ্ন হয়ে অক্সফোর্ড স্ট্রিট ধরে রাস্তার সকলকে অগ্রাহ্য করে হাঁটছিল। অনেকেই ফোনে তার ছবি তুলেছিল। আর সকলে কেবল তাকিয়ে ছিল।
লোকটি কি কারণে উৎসাহিত হয়ে এটি করেছিল সেটি স্পষ্ট নয়। তবে শুক্রবার লন্ডনের দোকানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।❑
রয়টার্স



