
বাংলাদেশ
শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিজয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল তিনি নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে শুভেচ্ছা জানান।
গতকাল মঙ্গলবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সাত ধাপে ভারতের ২৮টি রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এই নির্বাচনের ভোটগ্রহণ।



