প্রবাস

পররাষ্ট্রমন্ত্রীর নিউয়র্ক আগমনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক আয়োজনে আলোচনা সভা ও বিশেষ নৈশভোজের আয়োজন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (৩০ মে) নিউইয়র্ক এস্টোরিয়ার এক মিশরীয় রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আব্দুল মুহিত এবং নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মাহমুদ আহমেদ ও পরিচালনা করেন সাধারন সম্পাদক নোমান সরকার। এলামনাই এসোসিয়েশনের পক্ষ্ থেকে বক্তব্য রাখেন কনসাল জেনারেল নাজমুল হুদা, প্রতিষ্ঠাতা সদস্য ও এডভাইজার সামছুদ্দিন আজাদ, সাবেক সভাপতি বিষ্ণু গোপ ও দেলোয়ার এম হাসান, সাবেক সহ সভাপতি হাসান মাহমুদ, বর্তমান সহ সভাপতি এস,এম ইকবাল ফারুক, সাংষ্কৃতিক সম্পাদক ইয়াসমিন ফাত্তাহ (ঝর্না), কার্যকরী সদস্য আবদুল আউয়াল শামীম ও শিবলী ছাদেক এবং সদস্য সুদীপ্ত দে । আরও উপস্থিত ছিলেন আবু তালেব চৌধুরী চান্দু, হেলাল মাহমুদ, পরেশ সাহ, ফয়জুন্নাহার মজুমদার, মোহাম্মদ মুসলিম সহ আরও অনেকে। সম্মানিত অতিথিদের বিশ্ববিদ্যালয়ের প্রতীক সম্বলিত এসোসিয়েশনের কোট পিন পরিয়ে দেয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension