
শেষ হবে কি কিম রহস্য?
গেল ১৫ দিন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনকে জনসম্মুখে আসতে দেখা যায় নি। এ নিয়ে রহস্য দানা বেঁধে ঘনীভূত হয়েছে।
কিম অবকাশ যাপন করছেন নাকি অসুস্থ অবস্থায় আছেন- এই নিয়েই রহস্য।
কিছু গণমাধ্যম দাবি করেছে, কিম অসুস্থ। অন্যদিকে কিছু গণমাধ্যম বলছে, অবকাশ যাপনে রয়েছেন কিম। কিন্তু এর সুস্পষ্ট কোনও ভিত্তি কারও কাছেই নেই।
রয়টার্স বলছে, স্যাটেলাইটে সাম্প্রতিক কিছু ছবিতে একটি বিলাসবহুল বোটের মুভমেন্ট বা চলাচল দেখা যাচ্ছে। এই বোটটি মাঝে মাঝেই ব্যবহার করেন নেতা কিম জং উন ও তার সঙ্গীরা। ওনসানের কাছে তাদের এই বোটে করে চলাচল করতে দেখা গেছে এর আগে।
নজরদারি করা বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, সেই বোটটিই আবার চলাচল করেছে ওই এলাকায়। ফলে ধারণা করা হচ্ছে। কিম জং উন ওই বোটে করে ওনসানের অবকাশ যাপন করছেন।
রয়টার্স আরও বলেছে, গত ১৫ এপ্রিল ছিল দেশের প্রতিষ্ঠাতা ও কিম জং উনের দাদা কিম ইল সাং-এর জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিম জং উন।
কিন্তু এমন উপস্থিতি একরকম বাধ্যতামূলক সেখানে। কিম জং উনের অনুপস্থিতিতে জল্পনা কল্পনা ডালপালা ছড়াতে থাকে। তারপর থেকে এখন পর্যন্ত কোথায় আছেন এই নেতা তা কেউ হলফ করে বলতে পারেন না।
কেউ কেউ বলছেন, তিনি মারা গেছেন। এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য আছে। কেউ বলছেন, তিনি জীবিত ও সুস্থ আছেন।
রাষ্ট্রীয় পর্যায় থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে ১৫ এপ্রিলের অনুষ্ঠানে উপস্থিত হন নি কিম। কিন্তু১৫ দিন আগে ১৫ এপ্রিল পেরিয়ে গেছে। তারপরও এখনও পর্যন্ত কোনও মাধ্যমে দেখা দেন নি কিম।◉



