
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: মাশরাফি, সাকিব, লিটন, সাইফউদ্দিন- দলের নিয়মিত চার সদস্যকে ছাড়াই লঙ্কান মিশনে গিয়েছে বাংলাদেশ। অন্তর্বতী কোচ এবং ভারপ্রাপ্ত অধিনায়কের সাথে বিশ্বকাপের হতাশাজনক পারফরমেন্স, বাংলাদেশের জন্য এই সিরিজটি হতে যাচ্ছে চ্যালেঞ্জিং।
এখন পর্যন্ত দু’দল ৪৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ৭টিতে আর লঙ্কানরা জিতেছে ৩৬টিতে। তবে, সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বেশ এগিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশ দলে দেখা যেতে পারে একাধিক চমক। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা সাকিব আল হাসানের ওয়ান ডাউন পজিশনে যে মিঠুন খেলছেন, তা একপ্রকার নিশ্চিত। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে সামলাতে হবে বোলার সাকিবের দায়িত্ব।
এছাড়া দলে ফিরতে পারে তাসকিন আহমেদ। মাশরাফি এবং সাইফউদ্দিনের অভাব মেটাতে মুস্তাফিজ এবং রুবেলের সাথে তাসকিনকে দেখা যেতে পারে পেস আক্রমণে। সেক্ষত্রে সাইড বেঞ্চে থাকতে হবে সাব্বিরকে।
বাংলাদেশ দল (সম্ভাব্য একাদশ)
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম।



