প্রধান খবরবাংলাদেশরাজনীতি

সংলাপে বিএনপির পাঁচজন, অন্য দলগুলোর দশজন, নেতৃত্বে ড. কামাল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে নেতৃত্ব দেবেন। জোটের প্রধান শরীকদল বিএনপির পক্ষ থেকে পাঁচজন অংশ নেবেন। বাকি দলগুলো থেকে থাকবে দশজন। এবং ড. কামাল হোসেন থাকবেন নেতৃত্বে।

এই পাঁচজন হলেন- বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার এবং মির্জা আব্বাস। বিএনপির একাধিক  সূত্র এই পাঁচজনের নাম নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণ করতে ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নেবেন।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে রব বলেন, বিএনপি মহাসচিব ১০০বার যাবেন। উনাকে বাদ দিয়ে তো সংলাপ হবে না।

আ স ম আব্দুর রব বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে যাব। ঐক্যফ্রন্টের ১৫ নেতা যাবেন। কামাল হোসেন আমাদের নেতা, উনি ১৫ জনের বাইরে।

তিনি বলেন, জাতি আশা করে এই সংলাপের মাধ্যমে আগামী দিনে একটা সম্ভাবনা সৃষ্টি হবে। কোনো সংলাপ ব্যর্থ হয় নাই। এই সংলাপে ৭ দফাসহ সব কিছু নিয়ে আলোচনা হবে।

বিকাল সোয়া ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক শুরু হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মুহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension