আন্তর্জাতিক

সন্তানকে কারাগার থেকে মুক্ত করতে ৩৫ ফুট সুরঙ্গ খুঁড়লেন মা

একজন মা একাই তার খুনের দায়ে জেলে থাকা পুত্রকে মুক্ত করতে কারাগার থেকে বের করতে সুরঙ্গ তৈরি করছিলেন। এখন তিনি নিজেই বন্দী হয়ে পড়েছেন।

খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্তানকে মুক্ত করতে এক হাতে ৩৫ ফুট দীর্ঘ টানেল (সুড়ঙ্গ) খনন করেন ইউক্রেনের এক মা। যদিও শেষ রক্ষা হয় নি কারোরই। পুলিশের হাতে ধরা পড়ার পর তিনিও এখন কারাগারে বন্দি।

ছেলেকে মুক্ত করতে পরিকল্পনার অংশ হিসাবে ৫১ বছর বয়সী ওই মা প্রথমে কারাগারের কাছে জাপোরিজিয়া অঞ্চলে একটি বাড়ি ভাড়া নেন। এরপর তিনি টানেল খনন করতে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন।

মানুষের মনোযোগ এড়াতে তিনি রাতের আঁধারে খনন কাজ করতেন। অল্প সময়ে কঠোর পরিশ্রমের কল্যাণে তিনি ১০ ফুট টানেল খনন করতে সক্ষম হন। যার মাধ্যমে তিনি ছেলের কারাগারে প্রবেশের পথ সূচণা করেন। পরবর্তীতে তিনি কারাগারের দেয়ালের নিচ দিয়ে ৩৫ ফুট দীর্ঘ টানেল তৈরি করেন।

কেউ যেন তাকে চিনতে না পারে বা সবার থেকে নিজেকে সরিয়ে রাখতে দিনের বেলা তিনি ঘরেই থাকতেন। মূলত সূর্যাস্তের পর তিনি ঘর থেকে বের হতেন। নিজের স্কুটারে চেপে তিনি ঘটনাস্থলে পৌঁছাতেন এবং মাটি সরিয়ে নিতে একটি ছোট আকারের ট্রলি ব্যবহার করতেন। ধরা পড়ার আগে মাত্র তিন সপ্তাহে তিনি ৩ টন মাটি খনন করতে সক্ষম হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও অনেকে সন্তানের প্রতি তার ত্যাগ ও কঠোর পরিশ্রমের প্রংশসা করেছেন।❑

ডেইলি মেইল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension