কবিতাসাহিত্য

সবাই কাঙ্গাল

আয়শা সাথী


তুমি কাঙ্গাল, আমি কাঙ্গাল, কাঙ্গাল প্রতিজন
কেহ দেখ কায়ার কাঙ্গাল, কেহ খোঁজে মন।
কেহ খুঁজছে বিত্ত-বৈভব, কেহ খোঁজে মায়া
বৃদ্ধ খোঁজে অন্তঃক্ষরায় এক পর্শ ছায়া।

রাজা কাঙ্গাল রাজাসনের, রিক্ত খোঁজে টাকা
যতই থাকুক ভূ-দখলে, জমিদার দেখে ফাঁকা।
অনাথ খোঁজে একটু আদর, রূপকুমারী রূপ
জ্ঞানীজনে বিদ্যার কাঙ্গাল, তৃষিত খোঁজে কূপ।

বিকল মানুষ পূর্ণতার কাঙ্গাল, অন্ধজনে আলো
ভব মাঝে সবাই কাঙ্গাল- মন্দ কিংবা ভালো।
কাঙ্গাল হরি ঈশ্বর খোঁজে, রাসূলে খোঁজে রব
অন্তিম দিনই থামবে হয়ত সকল চাওয়ার কলরব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension